সীতাকুন্ডে বল তুলতে গিয়ে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সীতাকুন্ডে পুকুরে ডুবে মো. মোসলেম উদ্দিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ভাটিয়ারীর বিএমএর (বাংলাদেশ মিলিটারি একাডেমি) অভ্যন্তরীণ গলফ খেলার মাঠের পাশের পুকুরে শুক্রবার এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের মো. মুসার ছেলে। মোসলেম উদ্দিন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অস্থায়ী বলবয় (বল কুড়িয়ে আনার কাজ) হিসেবে কর্মরত ছিলেন।

সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মাঠে খেলা চলাকালীন একটি বল পুকুরে পড়ে যায়। তখন বলটি তুলতে পুকুরে নামেন মোসলেম উদ্দিন। কিন্তু পুকুরে নামার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ সময় অন্যরা তাকে উদ্ধার করে বায়েজীদ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।