কুমিরের গলা থেকে টায়ার খুলতে ‍পুরস্কার ঘোষণা (ভিডিও)

কুমিরের গলায় আটকে যাওয়া বাইকের টায়ার খোলার জন্য পুরস্কার ঘোষণা দিয়ে ‘সাহসী মানুষ’ খুঁজছে ইন্দোনেশিয়া প্রশাসন। শুধু রাজি হলেই হবে না, এ ধরনের কাজে প্রশিক্ষণ থাকতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।

এএফপি জানিয়েছে, সুলাওয়েসির রাজধানী পালুর কাছে কুমিরটি দেখা গেছে। অনেক চেষ্টা করেও তা খুলে ফেলতে পারেননি কর্মীরা।

বাধ্য হয়েই অন্য জায়গা থেকে এ বিষয়ে অভিজ্ঞ লোকজন খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে সুলাওয়েসি প্রশাসন। কত টাকা, তা এখনও জানানো হয়নি।

এমন অসহায় অবস্থায় কুমিরটি আরও হিংস্র আচরণ করতে পারে বলে আশঙ্কা। তাই এদের সামলাতে দক্ষ কাউকেই কাজটির দায়িত্ব দিতে চায় প্রশাসন।