কাউন্সিলর প্রার্থীদের আংশিক ফলাফল প্রকাশ করা হবে না

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের আংশিক ফলাফল প্রকাশ না করে একবারে জয়ী প্রার্থী ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল বাতেন বলেন, আমরা কাউন্সিলরদের আংশিক ফল প্রকাশ করব না। কারণ তাহলে অনেক সময় লাগবে। যখন ওয়ার্ড কাউন্সিলরদের পূর্ণাঙ্গ ফল পাব, তখন আমরা জয়ী প্রার্থী ও তার নিকটতম প্রার্থীর ভোট সংখ্যা জানিয়ে দেব।