ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় জয়ের কাছাকাছি রয়েছেন নৌকার দুই প্রার্থী।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে এ পর্যন্ত ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৮১১ কেন্দ্রের মেয়র পদের ফল ঘোষণা হয়। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২লাখ ৫৯ হাজার ৯৮৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৫৯হাজার ৩৬১ ভোট।
ঢাকা দক্ষিণের ১১৫০ কেন্দ্রের মধ্যে ১০৭৫ কেন্দ্রের মেয়র পদের ফলাফলে নৌকা প্রতীকে ফজলে নূর তাপস পান ফজলে নূর তাপস পান ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫ ভোট। ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ভোট পান ২ লাখ ১৯ হাজার ২৭ ভোট।
শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। তারা ফুলের তোড়া তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।