মাদ্রিদ ডার্বিতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। রিয়ালের হয়ে ৫৬ মিনিটে গোল করেন করিম বেনজেমা। এই জয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার (৪৩ পয়েন্ট) চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল জিনেদিন জিদানের দল। আগের রাউন্ডেই ভ্যালেন্সিয়ার কাছে ২-০তে হেরে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছিল মেসিরা। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলা বার্সা আজ ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে খেলবে। আগের দেখায় লেভান্তের মাঠে ৩-১-এ হেরেছিল বার্সেলোনা। ইংলিশ লিগে লিভারপুল ৪-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ইন্টারনেট।