সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শফি, সম্পাদক ফারুক

সোনাগাজী প্রেস ক্লাব ২০২০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্লাহ রিপনকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় হাজি রহিম উল্লাহ মাকের্টের চতুর্থ তলায় সোনাগাজী প্রেস ক্লাব কাযালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি শহিদ উল্লাহ (দৈনিক সকালের সময়) ও জাফর রুবেল (পূর্বপশ্চিম অনলাইন), যুগ্ন-সাধারণ সম্পাদক মাইনুল সোহাগ (ফেনীর কথা) ও শরিয়তুল্লাহ রিফাত (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগ (মানবাধিকার প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এন আবছার (দেশের পত্র), তথ্য ও গবেষণা সম্পাদক আল মামুন (আলোকিত সকাল), কোষাধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন (খবর পত্র), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান সারওয়ার (সোনাগাজীর আলো ডটকম), নির্বাহি সদস্য জসিম উদ্দিন কাঞ্চন (দৈনিক ইনকিলাব), আবুল হোসেন রিপন (সমকাল), ওবায়দুল হক (জনপ্রিয়), হাসান মাহমুদ (দৈনিক যায়যায়দিন)।

সদস্যরা হলেন মাস্টার নুরুল আমিন (আমাদের ফেনী), ক.খ.ম ইসহাক খোকন  (ছাপ্পান্ন হাজার বর্গমাইল), আবদুল্লাহ আল মামুন (দৈনিক ভাঙাগড়া), আনোয়ার হোসেন রবিন (দৈনিক দুর্বার) নজরুল ইসলাম (ডেইলি ফেনী), মোহাম্মদ মোস্তফা (মসিমেলা), ইয়াসিন আরাফাত (শমশের নগর)।