সড়কে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

বগুড়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকালে জেলার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার জানান, মোকামতলা থেকে দুইজন মোটরসাইকেলে করে মহাস্থানে যাচ্ছিলেন।

পথে ঢাকা-রংপুর মহাসড়কের মালাহার এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।’

নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দেওনাই সাহাপুরের রফিকুলের ছেলে এনজিও কর্মী হানজেলা (২২) ও মোকামতলার মুরাদপুর গ্রামের খায়রুলের ছেলে এইচএসসি পরীক্ষার্থী রনি (১৬)।

এদিকে শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় রবিন (২৪) নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শাজাহানপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে যায়। নিহত রবিন শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চ্গাইর গ্রামের মামুন মিয়ার ছেলে।