ছিন্নমূল শিশু-কিশোরদের সচেতনতায় দুই ঘণ্টাব্যাপী উন্মুক্ত পাঠশালার আয়োজন করে সামাজিক সংগঠন হাই-ফাইভ। গতকাল সোমবার সকালে সংগঠনটির উদ্যোগে রাজধানীর উত্তরায় এ জীবনমুখী কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ৫০ জন ছিন্নমূল শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন হাই-ফাইভের পরিচালক (প্রশাসন) বিভা সিদ্দিকী ও পরিচালক (প্রশিক্ষণ) নাজমুন নাহার। উন্মুক্ত পাঠশালার সভাপতি নাসরিন আক্তারের সঞ্চালনায় শিশু-কিশোরদের ব্যক্তিগত নিরাপত্তায় ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করা হয়।