বিশ্বকাপ জয়ের পর গতকাল প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল ইংল্যান্ড। কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে মাত্র ২৫৮ রান করে তারা। এই সিরিজে নেই বিশ্বকাপজয়ী দলের স্টোকস, বাটলার, আর্চার ও উড। গতকাল সর্বোচ্চ ৮৭ রান করেন জো ডেনলি। ওকস ৪০ (ওকসের ইনিংসে ছিল ২টি চার), জেসন রয় ৩২, জনি বেয়ারস্টো করেন ১৯। জো রুট করেন ১৭ রান। ডেনলির ৮৭ রানের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা। স্পিনার তাবরেজ শামসি নেন ৩৮ রানে ৩ উইকেট। পড়তি ফর্মের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে ফাফ ডু প্লেসিকে। তার জায়গায় নেতৃত্ব দিয়েছেন কুইন্টন ডি কক। দুজন করে খেলোয়াড়ের অভিষেক হয় দু’দলের।