জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন গ্রামে বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা কার্যক্রম পরিচালনা করবে ‘ওয়ান জিরো জিরো’। এর অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীর রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান।
গ্রাম পর্যায়ে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে এবং গ্রামবাংলার তরুণ সমাজকে ক্রীড়া ও সুস্থধারার বিনোদনমুখী করাই ‘ওয়ান জিরো জিরো’র এই কর্মসূচির লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে এই আয়োজনের জন্য রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান বাসেত এবং ‘ওয়ান জিরো জিরো’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিবকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রোকনুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আলতাফ হোসেন ও অভিনেত্রী শামীমা নাজনীন। বিজ্ঞপ্তি।