বেড়িবাঁধে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ কানা শহীদ নিহত

রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ‘কুখ্যাত ডাকাত’ শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ কথা জানানো হয়।

খুদেবার্তায় বলা হয়, র‍্যাব-১-এর সঙ্গে ডাকাতদের গোলাগুলিতে শহীদ হোসেন নিহত হন। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।