বিয়ে বাড়িতে শাহরুখ-গৌরীর ধামাকা নাচ, ভিডিও ভাইরাল

ভারতীয় ফিল্মি পরিবারগুলোর অন্যতম কাপুর খানদান। সেই পরিবারের বিয়ে বলে কথা, সেখানে ধামাকা হবে না তা কি হয়!

কারিশমা থেকে কারিনা কিংবা রণবীররা তো ছিলেনই ফুপাতো ভাই আরমান জৈনের বিয়েতে, সেখানে হাজির হন শাহরুখ খান, গৌরী খান, অনিল কাপুর, অমিতাভ বচ্চনদের মতো বলিউডের তাবড় তারকারা। নাচ-গানে মাতিয়ে রাখেন তারা।

আরমান ও আনিশা মালহোত্রার বিয়েতে যখন একের পর এক তারকা হাজির হচ্ছেন, সেই সময় ভাইরাল হলো শাহরুখ-গৌরীর নাচ।

সেলিব্রিটি দম্পতিকে কখনো ‘বান্টি আউর বাবলি’র ধুনে কোমর দোলাতে দেখা যায় আবার কখনো করণ জোহরের সঙ্গে নাচতে দেখা যায়। সবকিছু মিলিয়ে আরমান-আনিশার বিয়ের রিসেপশনে হাজির হয়ে ধামাকা জুড়ে দেন শাহরুখ।

এদিকে ফুপাতো ভাইয়ের বিয়ের দিন গোলাপি সিল্ক শাড়িতে দেখা যায় কারিশমা কাপুরকে। তার মেয়ে সামাইরাকেও দেখা যায় গোলাপি রঙের লেহেঙায় সাজতে।

অন্যদিকে কারিনা হাজির হন হলুদ রঙের শাড়িতে। তার স্বামী সাইফ আলী খান ও ছেলে তৈমুর আলী খানকেও দেখা যায় আরমান জৈনের বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠানে।