প্রান্তিক পর্যায়ে ডিজিটার লেনদেন দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওয়ান ব্যাংক ও ডিজিটাল ট্রি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ওয়ান ব্যাংক গ্রাহক ও যারা ব্যাংকের ওকে ওয়ালেট ব্যবহার করে তারা ‘সুবিধা’ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন রিটেইল শপে কেনাকাটা করতে পারবেন।
গ্রাহকদের ডিজিটার লেনদেন সুবিধা দিতে ডিজিটাল ট্রি এই অ্যাপ চালু করছে।
বিকাশের পর ওয়ান ব্যাংক ডিজিটাল ট্রি’র সঙ্গে ‘সুবিধা’ অ্যাপ নিয়ে এই চুক্তি স্বাক্ষর করে।
ওয়ান ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান গাজী ইয়ার মোহাম্মদ ও ডিজিটাল ট্রি’র কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা সাফাত ওহিদ চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের প্রধান এ জেড এম ফয়েজ উল্লাহ, ডিজিটাল ট্রি’র কো-ফাউন্ডার ও চেয়ারম্যান শেখ আকতার-উজ-জামান।