বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ হবে সিলেটে

বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ হওয়ার কথা ২৬ মার্চ। ম্যাচটি নির্দিষ্ট দিনেই হবে। তবে ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থাকায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে।