ভারতীয় সেনাবাহিনীতে নারী কমান্ডার নয়, বলিউডে প্রতিবাদ

ভারতীয় সেনাবাহিনীতে নারীরা কমান্ডার হতে পারেন না- দেশটির সুপ্রিম কোর্টে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে এই বয়ান দেওয়ার পরেই বলিউডে উঠেছে নিন্দার ঝড়।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকা মুখ খুলেছেন। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লেখেন, ‘‘একজন নারীর ভূমিকা কী হওয়া উচিত, সেটা কেউ নির্ধারণ করে দিতে পারেন না।’’

নতুন ছবি ‘থাপ্পড়’-এর প্রচারের ফাঁকেই ইনস্টাগ্রামে সরকারের এই মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিয়েছেন তাপসী পান্নু। স্পষ্টভাষী এই অভিনেত্রী সমাজে নারীর অবস্থান উল্লেখ করে লেখেন, ‘‘আমরা তাকে পূজা করতে পারি। তাকে ভালোবাসতে পারি। তার অপমান করতে পারি। কিন্তু তার কাছ থেকে নির্দেশ নিতে পারি না।’’

প্রতিবাদে শামিল হয়েছেন ‘কাহানি’-খ্যাত পরিচালক সুজিত সরকারও। নৌসেনা, বিমানসেনা ও সেনাবাহিনীর অন্য অফিসারদের উদ্দেশে বলেছেন, ‘‘যদি নারীদের সম মর্যাদার মনে করেন, তবে তাদের নির্দেশ দেওয়ারও অধিকার দেওয়া হোক।’’