ফেইসবুকের ‘বিরক্তিকর’ বিজ্ঞাপন বন্ধের উপায়

ফেইসবুক প্রায়ই তার ব্যবহারকারীদের টাইমলাইনে বিজ্ঞাপন পাঠায়। ব্যবহারকারীর কাছ থেকে সরাসরি অর্থ না নিয়ে ব্যবসা করে ফেইসবুকের এটিই আয়ের অন্যতম বড় উৎস। অনেক সময় বিজ্ঞাপন দেখতে দেখতে আপনি বিরক্ত হতে পারেন। আশার কথা হলো, এটি বন্ধ করার উপায়ও রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

কোনো কিছু খুঁজতে একবার গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকলে পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সেসব পণ্য বা সেবার বিজ্ঞাপনই আপনাকে দেখানো হয় বারবার।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনেক প্রযুক্তিবিদদের মতে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করে আপনার গোপন তথ্য মোটা অঙ্কে বেচাকেনা চলে। ফেইসবুক ব্যবহার না করলেও প্ল্যাটফরমটি যে কাউকে ট্র্যাক করে বলে অভিযোগ আছে।

বেশ কয়েকটি কোম্পানি ফেইসবুককে আপনার বাস্তব জীবনের নানা ‘অ্যাক্টিভিটি’ সম্পর্কিত তথ্য সরবরাহ করে। ফলে আপনার প্রোফাইল যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার হওয়ার জন্য আসলে উন্মুক্ত।

এখন কীভাবে সেটি বন্ধ করবেন? প্রথমে ফেইসবুকের সেটিংসে প্রবেশ করুন। সেখানে থেকে ফেইসবুক ইনফরমেশন, এরপর ‘ঙভভ-ঋধপবনড়ড়শ ধপঃরারঃু’ অপশনে ক্লিক করুন। এই অপশন থেকেই আপনার অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে পারবেন।