ভারতের উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ও আসামের বঙ্গাইগাঁওতে এবং অরুণাচলের কামেং জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

পশ্চিমবঙ্গ ও আসামে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। অরুণাচলে ছিল ৫.৫। তবে প্রাথমিকভাবে এতে কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানায়, শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও আসামের জেলাগুলোতে এই ভূমিকম্প অনুভূত হয়। আসামের বঙ্গাইগাঁওতে এই কম্পনের উৎসস্থল বলে জানা গেছে।

সিকিম আবহাওয়া অফিসের কর্মকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, বেলা ৩টা ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলা।

স্বভাবতই অরুণাচলে কম্পনের মাত্রা ছিল অনেকটাই বেশি। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। অরুণাচল-বাংলার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বন্যা কবলিত আসামেও।