চাকরি ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

পদ ও যোগ্যতা: সহকারী প্রোগ্রামার, টেকনিক্যাল রাইটার, সহকারী ডেভেলপার, অ্যাসোসিয়েট (ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট), কো-অর্ডিনেটর (সার্ভিস রিলেশনশিপ, আইসিটি কোর্স, আইটিইএস কোর্স এবং প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ), সহকারী প্রশিক্ষক এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোট ২২ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের ফল পেয়ে স্নাতক বা সমমান পাস। বেতন ভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে। অ্যাসোসিয়েট (নেটওয়ার্ক কমিউনিকেশন, সিএ, ইমেইল ও ওয়েব সার্ভিস ডেলিভারি, বিসিপি-ডিআর, লেয়ার ওয়ান সার্ভিস ডেলিভারি, অপারেশন, পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন, এন্টারপ্রাইজ আর্কিটেকচার, ডকুমেন্টেশন, অডিট অভ্যন্তরীণ, অডিট কমপ্লায়েন্স, সেমিনার ও প্রচারণা, কনটেন্ট ব্যবস্থাপনা, সার্টিফিকেট ব্যবস্থাপনা, পরীক্ষা ব্যবস্থাপনা, হেল্প ডেস্ক, পরীক্ষক পুল ব্যবস্থাপনা, টেস্টিং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এবং সহকারী ইঞ্জিনিয়ারিং (ফ্যাসিলিটিস অপারেশন) মোট ২৬ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা  ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের ফল পেয়ে ¯œাতক বা সমমান পাস। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে। অ্যাসোসিয়েট (আইন উপদেষ্টা) ১ জন। আইন বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের ফলসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে। অ্যাসোসিয়েট (মার্কেটিং) ২ জন। ব্যবসা প্রশাসনে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে। লিয়াজোঁ অফিসার (আইটিইই) ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্না্তকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান পাস। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে। সহকারী ম্যানেজার (ক্রয় ও সরবরাহ এবং ট্রাভেল ও প্রটোকল) ২ জন। ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক  বা সমমান পাস। বেতন ভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে। ব্যক্তিগত সহযোগী ২ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক  বা সমমান পাস। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে। নিরাপত্তা কর্মকর্তা ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক  বা সমমান পাস। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন। সিভিল বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে। উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ১ জন। ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনভাতা ১০ম গ্রেডে। ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক  বা সমমান পাস। সমপদে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বেতনভাতা ১০ম গ্রেডে। ১ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।  http://erecruitment.bcc. gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১৭ ফেব্র“য়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।  ওয়েব:www.bcc.gov.bd 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ জানুয়ারি, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন