পূর্বধলায় ১৪৪ ধারা জারি

নেত্রকোনার পূর্বধলায় একই স্থানে একই সময়ে দুটি ইসলামি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ধারা জারি থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়, উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ডে হিরিভিটা মফিজিয়া তালিমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও হিরিভিটা জামে মসজিদের উদ্যোগে ১০০ গজের মধ্যে দুটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। এতে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সব সভা-সেমিনার বন্ধ রাখাসহ মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশি টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।