বালুবাহী বাল্কহেড থেকে নিখোঁজ সারেংয়ের সন্ধান মেলেনি ৩ দিনেও

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট এলাকায় বালুবাহী বাল্কহেড থেকে ধনু নদে পড়ে নিখোঁজ সারেং জসিম উদ্দিনের (৩৫) সন্ধান মেলেনি। নদে জেগে ওঠা চরে বাল্কহেডের ধাক্কায় ছিটকে পড়ে জসিম নিখোঁজ হন গত ৫ ফেব্রম্নয়ারি। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোনাখালি গ্রামে।

খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, সুনামগঞ্জ থেকে বালুবোঝাই ওই বাল্কহেডটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পরে খালিয়াজুরীর পাঁচহাট এলাকার ধনু নদে জেগে ওঠা চরে এটির ধাক্কা লাগায় জসিম নদে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস থেকে ৮ সদস্যের একটি ডুবুরি দল আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পাঁচহাট এলাকার ধনু নদে নৌ চলাচল বন্ধ রেখে উদ্ধার তৎপরতা চলছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে বলেও জানান ওসি।