সাংবাদিক নির্যাতন

জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকার দুই সিটিতে ভোটের দিন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) নেতারা এসব কথা বলেন।

কর্মসূচিতে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।