টাঙ্গাইলে বিক্ষোভ, মানববন্ধন

জামিনে এসে জোড়া খুনের আসামিদের হুমকি বাদীকে

টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের সানু ও নওশাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতদ্বয়ের পরিবার ও এলাকাবাসী। জোড়া খুনের মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তাররা জামিনে বের হয়ে নানারকম হুমকিধমকি দিচ্ছে।

গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে হত্যাকারীদের বিচার দাবি করে। ২০১৯ সালের ২৭ মার্চ সানু ও নওশাদকে কুপিয়ে হত্যা করে আসামিরা।