বিমানবন্দরে যাত্রীদের আবেগঘন মুহূর্তের সুযোগ নিতেন তিনি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজসহ ব্যাগ চুরির দায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন আবদুল কাদির (৪৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন পর প্রিয় মানুষের দেখা পেয়ে আবেগতাড়িত, অমনোযোগী যাত্রীরাই আবদুল কাদিরের প্রধান শিকার। প্রিয়জনের সঙ্গে সাক্ষাতে ব্যস্ত যাত্রী দেখলেই সুযোগ বুঝে তাদের হাত ব্যাগ এবং ছোট লাগেজ চুরি করতেন তিনি।

কয়েক মাস ধরে শুক্রবার পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি।

রোবববার বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার পর আমরা নজরদারি বাড়াই এবং তাকে আটক করি। স্বীকারোক্তির ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ভিডিও ফুটেজে তিনজন যাত্রীর হ্যান্ডব্যাগ চুরি করতে দেখা গেছে কাদিরকে।

তিনি জানান, কাদির বিমানবন্দরের কোনও কর্মচারী নন। তবুও তিনি সবসময় ক্যানোপির কাছে দাঁড়িয়ে থাকতেন। যেন কোনো আত্মীয়কে নেওয়ার জন্য বিমানবন্দরে এসেছেন এমন ভান করতেন।