তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে গতকাল রবিবার অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে তারা তিতাসে ব্যাপক বদলি বাণিজ্যের তথ্য পেয়েছেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, তিতাস গ্যাসে সিস্টেম লস এক বছরে প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছে। পাশাপাশি নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অবৈধভাবে বিভিন্ন স্থানে নতুন সংযোগ দেওয়া হয়। কমিশনের হটলাইনে এ ধরনের অভিযোগ পাওয়ার পর সহকারী পরিচালক আফরোজা হক খান ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালামের সমন্বয়ে গঠিত একটি টিম তিতাসে অভিযান চালায়। তবে বদলি হওয়া কিছু প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের যোগসাজশে ও তদবিরের মাধ্যমে আগের সুবিধাজনক পদে পুনরায় ফিরে আসে। এ ধরনের বদলি বাণিজ্যরোধে কঠোর পদক্ষেপ নিতে তিতাসের শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ করে দুদক টিম।