অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থী শামীম।
শামীম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের ৯ম ব্যাচের নবাগত শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, শনিবার রাতে ঢাকা থেকে বরিশালে লঞ্চে করে আসার পথে একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তিনি আমার সঙ্গে বরিশালের রূপাতলী পর্যন্ত আসে। তারপর আমরা একসঙ্গে চা খাই। এরপর আমার কিছু মনে নাই।’ ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মো. নাঈম জানান, থানায় জিডি করা হবে খুব দ্রুত তবে তার আগে শামীমের সুস্থ হওয়াটা জরুরি।
কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর ভয়ের কিছু নেই। খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে বা কালকে রোগীর অবস্থা বুঝে তাকে ছাড়পত্র দেওয়া হবে।
উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা।