এইচ এম এরশাদের মৃত্যুর পরও তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি অনেক শক্তিশালী রয়েছে বলে মনে করেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, অনেকেই ভেবেছিল পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু সবার আশঙ্কা ভুল প্রমাণ করে জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি অনেক শক্তিশালী। গতকাল সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।