রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ইসলামপুরে লায়ন টাওয়ারে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আশিকুর রহমান (২০) নামের ওই শ্রমিক সোমবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, আগুনে আশিকের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার ইসলামপুরের লায়ন্স টাওয়ারের ১২ তলায় এসির কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই আগুনে তিনজন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ দুজন হলেন- আল আমিন (২৪) ও আরিফুল (১৮)। তারা ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।