জয়পুরহাট সীমান্তে মাদক কারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্তের ভিমপুর এলাকায় বিজিবির অভিযানে মাদক কারবারিদের হামলায় বরুন নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত এনামুল নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এনামুল পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবির কমান্ডার লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারিদের আটক করতে গেলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা করে।

এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।

এ সময় এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনাস্থল থেকে এক  মাদক কারবারিকে আটক করা হয়েছে।