মেডিকেল টেকনোলজিস্টদের নতুন সংগঠন

আহ্বায়ক মোস্তাফিজ সদস্য সচিব আলমাস

পেশাগত স্বার্থরক্ষায় নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠনগুলোর সমন্বয়ে ‘নার্স-মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদ’ নামে নতুন সংগঠন হয়েছে। স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) সভাপতি মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) ও স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (স্বামেপ) সভাপতি আলমাছ আলী খানকে সদস্য সচিব করে ৭১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগে অনুষ্ঠিত এক যৌথ সভায় সংগঠন ও কমিটি ঘোষণা করা হয়। সভায় নতুন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক  মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, স্বামেপের মহাসচিব শাহ আলম খান পারভেজ, বিএমটিএ’র সাবেক মহাসচিব সেলিম মোল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।