নিউ হ্যাম্পশায়ারে জিতে ট্রাম্পের ‘শেষ’ ঘোষণা করলেন স্যান্ডার্স

ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রাথমিক নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার থেকে জয় পেয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। অবাক করার বিষয় হলো এখানে বাজেভাবে হেরে গেছেন সম্প্রতি সময়ের অন্যতম আলোচিত ডেমোক্র্যাট রাজনীতিবিদ জো বাইডেন। এতদিন যাকে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল।

প্রার্থী হওয়ার ‘যোগ্যতা’ অর্জনের এই নির্বাচনে আরও অনেক দূর পাড়ি দিতে হবে স্যান্ডার্সকে। তার আগেই তিনি বলে দিয়েছেন, ‘আমার এই জয় ডোনাল্ড ট্রাম্পের শেষের শুরু।’

এবারের নির্বাচনে সব কিছু ঠিক থাকলে রিপাবলিকান দল থেকে ট্রাম্পই লড়বেন। অন্যদিকে ডেমোক্রেটিক দল থেকে তাকে কে চ্যালেঞ্জ জানাবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

স্যান্ডার্স নিজের ব্যাপারে বেশ আশাবাদী। একটি রাজ্যে জয়ের পর বলেন, ‘এই সুযোগ আমাকে নিতে দিন। নিউ হ্যাম্পশায়ারের সবার প্রতি কৃতজ্ঞতা। এখান থেকে পাওয়া জয় হবে ডোনাল্ড ট্রাম্পের শেষের শুরু।’