সাগর-রুনি হত্যাকাণ্ড

মামলা তদন্তে পুলিশের ব্যর্থতা নেই : আইজিপি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পুলিশের ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটওয়ারী। তিনি বলেছেন, ‘মার্ডার কেসের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশেও কোনোটির ক্লু তাৎক্ষণিক পাওয়া যায়, আবার কোনোটিতে সময় লাগে।’

গতকাল বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  আইজিপি বলেন, সাগর-রুনি হত্যা মামলা নিয়ে কোনো ধরনের চাপ নেই। মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা পরিবর্তনের বিষয়টি আদালতের।