আরএসসির স্বচ্ছতায় গুরুত্বারোপ ইইউর ক্রেতা-শ্রমিক নেতাদের

পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম আরএমজি সাসটেইন্যাবিলিটি কাউন্সিলের (আরএসসি) গঠন ও নীতিমালাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ক্রেতা ও শ্রমিক নেতারা। তবে এই সংগঠনে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা। গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) টেক্সটাইল ও ফুটওয়্যার ফোরামে তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড আয়োজিত ‘বাংলাদেশ লুক ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।