তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ে অবৈধভাবে ছাঁটাইয়ের প্রতিবাদ এবং বকেয়া বেতন-বেনাসের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় কানিজ গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন।

অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় এক ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।