খাগড়াছড়িতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে পাঁচ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
সংশ্লিষ্টরা জানান, কর্মকর্তাদের অভিজ্ঞতা অর্জন এবং স্থানীয় প্রেক্ষাপটে সময় উপযোগী বিষয় নিয়ে নতুন উদ্যম অর্জনের লক্ষ্যে মন্ত্রণালয়ের এ সঞ্জীবনী কর্মশালা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুগ্ম সচিব মো. ফাইজুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মো. আখতার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক মো. শাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।