ঢাকার দোহার উপজেলার বটিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী ওরফে শেখ ইয়ানুছের মেয়ে কল্পনা। লেবাননে সন্তানপ্রসবের সময় নবজাতকসহ মারা যান তিনি। মৃত্যুর পর তার মরদেহ দেশে আনতে না পারায় আকুতি ছিল তার মা ময়না বেগমের। এমন হৃদয়বিদারক ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বটিয়া গ্রামে ছুটে যান আমাদের দেশ রূপান্তরের দোহার-নবাবগঞ্জ ঢাকা সংবাদদাতা মো. কাজী সোহেল।
এরপর গত ১৬ জানুয়ারি দেশ রূপান্তরের ৯-এর পাতায় ‘লেবাননে থাকা মেয়ের লাশ ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি একটি এনজিও সংস্থা দেখে সহযোগিতায় এবং সরকারি উদ্যোগে কল্পনার মৃতদেহটি দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার সকালে কল্পনার মৃতদেহ বাংলাদেশে আসে। পরে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, দেড় বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার মহন নামে এক ছেলেকে ভালোবেসে বিয়ে করেন কল্পনা।