দেহব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে নির্মম নির্যাতন স্বামীর

দেহব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে নির্মম নির্যাতন করেছে স্বামী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ এখন হাসপাতালে ভর্তি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের নলহাটিতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

এই সময় জানায়, স্বামী নিজেই স্ত্রীকে অন্ধকারের পথে নামাতে চেয়েছিল। এ জন্য নানাভাবে চলছিল মগজধোলাই। ননদকে দিয়েও স্ত্রী ফুসলিয়েছেন স্বামী। কিন্তু, গৃহবধূর অনমনীয় মনোভাবে ভাইবোনের উদ্দেশ্য সিদ্ধি হচ্ছিল না।

একপর্যায়ে রাগে স্ত্রীর বিশেষ অঙ্গে অ্যাসিড ঢেলে দেয় নিষ্ঠুর স্বামী। তাতে উসকানি দেয় ননদ। ওই গৃহবধূ এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

হাসপাতালের বিছানায় শুয়ে পুলিশের কাছে ওই নিগৃহীতা বলেন, স্বামী আর ননদ মিলে জোর করে তাকে দেহ ব্যবসায় নামাতে চাইছিল। মুখের ওপর না বলে দেওয়ায় তাকে শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে। সেই রাগেই ইচ্ছাকৃতভাবে তার বিশেষ অঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ বছর পঁয়ত্রিশের ওই গৃহবধূর স্বামী ও ননদকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।