আমি যত দিন ক্ষমতায় আছি রাশিয়ায় সমকামী বিয়ে বৈধ হবে না: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামী বিয়ের বিরোধিতা করে বলেছেন, আমি যত দিন ক্রেমলিনেরর দায়িত্বে আছি তত দিন রাশিয়ায় সমকামী বিয়ে বৈধতা পাবে না। 

তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন, সন্তানের বাবা এবং মায়ের স্থলে অভিভাবক নম্বর '১' এবং অভিভাবক নম্বর '২' লিখতে দিতে রাজি নন।

তিনি বলেন, এর আগেও আমি জনসম্মুখে বলেছি, আমি যত দিন দায়িত্বে আছি তত দিন এসব ঘটতে দেব না। অভিভাবক নম্বর ১ বা দুই নয়। সন্তানের অভিভাবক থাকবেন তাদের বাবা এবং মা।

প্রায় দুই দশক ধরে ক্ষমতয় আছেন পুতিন। সনাতন খ্রিস্টান ধর্মের সঙ্গে তার সখ্যতা আছে বলে জানা যায়। দীর্ঘ সময় তিনি পশ্চিমা অনেক মূল্যবোধ, আচরণ, সমকামিতা এসব রাশিয়ায় ঢুকতে দেননি। 

সম্প্রতি রাশিয়ার সংবিধান পরিবর্তন নিয়ৈ অনুষ্ঠিত এক সভায় তিনি এসব বলেন। 

রাশিয়াকে সংসদীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে পুতিন সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সাল পর্যন্ত পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

খবর: রয়টার্স।