আসমা আকতার
সহকারী শিক্ষক, শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রথম অধ্যায়
বাংলাদেশের ইতিহাস (পাঠ ১-৫)
বহুনির্বাচনী প্রশ্ন
১. কত সাল থেকে কত সাল পর্যন্ত আজকের বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল?
ক. ১৯৪৭ থেকে ১৯৭১
খ. ১৯৪৭ থেকে ১৯৭০
গ. ১৯৪৭ থেকে ১৯৬৫
ঘ. ১৯৪৭ থেকে ১৯৬৯
২. কত সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে?
ক. ১৯৬৯ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭১ সালে
৩. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৭৫৭ সালে ঘ. ১৯৭২ সালে
৪. বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?
ক. মওলানা ভাসানী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
৫. পাকিস্তান দুই অংশের মধ্যে ব্যবধান ছিল কত মাইল?
ক. প্রায় ৯০০ মাইল খ. প্রায় ১০০০ মাইল
গ. প্রায় ১২০০ মাইল ঘ. প্রায় ১৫০০ মাইল
৬. পাকিস্তান ও বাংলাদেশের মাঝখানে কোন দেশটি ছিল?
ক. ভারত খ. নেপাল গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা
৭. পাকিস্তানের রাজধানী কোথায় ছিল?
ক. পশ্চিম পাকিস্তানে খ. পূর্ব পাকিস্তানে
গ. পাঞ্জাবে ঘ. ঢাকায়
৮. পাকিস্তানিরা প্রথমে বাঙালিদের কোন বিষয়ের ওপর আক্রমণ বা আঘাত করে?
ক. রাজনৈতিক অধিকার
খ. ধর্মীয় স্বাধীনতা
গ. সংস্কৃতি
ঘ. আমাদের অর্থনীতি
৯. কার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. এম মনসুর আলী
১০. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় কোন দলটি?
ক. পিপিপি
খ. জামায়াতে ইসলামী
গ. পাকিস্তান মুসলিম লীগ
ঘ. আওয়ামী লীগ
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও
রিমির মা রিমিকে বলছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বাবা কীভাবে শহীদ হন সে সম্পর্কে। মুক্তিযুদ্ধের ঘটনা বলতে গিয়ে রিমির মা বলছিলেন, এ জন্য আমরা গর্বিত। রিমি মুগ্ধ হয়ে মার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনছে।
১১. রিমির বাবা ওই বছর কখন মুক্তিযুদ্ধ করছিলেন?
ক. ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর
খ. এপ্রিল থেকে ডিসেম্বর
গ. জানুয়ারি থেকে ডিসেম্বর
ঘ. মার্চ থেকে ডিসেম্বর
১২. রিমির বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন
i স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে
ii বাঙালির স্বাধীন আবাসভূমির জন্য
iii নিরাপদ ও সুন্দর জীবনযাপনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা কোনটি?
ক. সিন্ধু সভ্যতা খ. পাহারপুর সভ্যতা
গ. ময়নামতি সভ্যতা ঘ. আর্য সভ্যতা
১৪. সিন্ধু (হরপ্পা) নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে
i বর্তমান পাকিস্তানের হরপ্পায়
ii ভারতের দিল্লিতে
iii ভারতের লোথালে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. পাল বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? র ধর্মপাল
ii দেবপাল
iii মহীপাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. সিন্ধু সভ্যতার সময়কাল কত?
ক. খ্রিস্টপূর্ব ২৭০০ থেকে ১৭০০ অব্দ
খ. খ্রিস্টপূর্ব ৭০০ থেকে ১৭০০ অব্দ
গ. খ্রিস্টপূর্ব ২৭০০ থেকে ১০০০ অব্দ
ঘ. খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ১৫০০ অব্দ
১৭. মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কী ছিল?
ক. বরেন্দ্রভূমি খ. পাহাড়পুর
গ. পুন্ড্রনগর ঘ. উয়ারী-বটেশ্বর
১৮. সমসাময়িককালে ভারত উপমহাদেশের কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়?
ক. ১০টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৬টি
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও
প্রভা তার পরিবারের সঙ্গে পাহাড়পুরের বৌদ্ধবিহারে বেড়াতে যায়। সেখানে সে পোড়ামাটির ফলকে হিন্দু দেবদেবীর মূর্তি দেখতে পায় যা ওই যুগের অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে।
১৯. উদ্দীপকে উল্লিখিত স্থানে কোন যুগের নিদর্শন রয়েছে?
ক. মৌর্য খ. গুপ্ত গ. আর্য ঘ. পাল
২০. উদ্দীপকে উল্লিখিত যুগের ক্ষেত্রে প্রযোজ্য
i ধর্মীয় ভেদাভেদ ছিল না
ii অসাম্প্রদায়িক ছিল
iii মানুষ ধর্ম সম্পর্কে উদাসীন ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক
(বাকি অংশ আগামীকাল)