ভালুকায় তাজুল ইসলাম

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘যেহেতু বেগম জিয়া একটি দলের প্রধান এবং তিনি এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তাই সংবিধানের আলোকে তার মুক্তির জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় ১২টি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘গ্রাম থেকে শহর পর্যন্ত নাগরিক জীবনের স্বস্তি’ ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নতুন নতুন পন্থায় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছি।’

মুজিববর্ষ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ‘আমার গ্রাম আমার শহর’ শীর্ষক আলোচনা সভা হয়। 

এতে অন্যদের মধ্য বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।