সারার পুরো ফোকাস এখন ক্যারিয়ারে

বলিউডের নবাগত তারকা সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের ‘লাভ আজকাল’ ভালোই সাড়া দিয়েছে দর্শকরা। শুরুতেই ১২.৪০ কোটির ব্যবসা করেছে এই ছবি।

প্রেমের এই ছবির প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে সারার কাছে জানতে চা্ওয়া হয়, প্রেমের পরিভাষা কী?

সারার সোজাসাপ্টা উত্তর, ‘মনে মনে আমি ভীষণ রোমান্টিক। যখন যে কাজটা করি, খুব মন দিয়ে করি। কোনো কাজ অর্ধেক ফেলে রাখতে পছন্দ করি না। এই মুহূর্তে আমার যা মানসিক অবস্থা, তাতে প্রেমের কোসো অবকাশ নেই। অদূর ভবিষ্যতেও কিছু হওয়া মুশকিল। এখন আমার পুরো ফোকাস ক্যারিয়ারে।’

কার্তিকের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারেও নির্দ্বিধায় বললেন, ‘কার্তিক ভীষণ ভালো একজন কো-স্টার। সেটে আমার খুব খেয়াল রেখেছে। ইনফ্যাক্ট, এই ব্যাপারে আমি লাকি যে, আমার প্রথম সহ-অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত থেকে রণবীর সিংহ, বরুণ ধাওয়ান... এরা সকলেই আমাকে খুব সাহায্য করেছে।’

সারা বলেন, ‘কফি উইথ করণ’-তে নিছকই মজা করে বলেছিলাম যে, কার্তিকের উপরে আমার ক্রাশ আছে। ভাবিনি, সেটা এত বড় আকার নিতে পারে। এখন শুধু আমার আর কার্তিকের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। আমার যোগ্যতা নিয়ে কেন নয়? ওই শোয়ে বলা সব কিছুকে যদি সত্যি হিসেবে মেনে নেওয়া হয়, তা হলে তো মুশকিল।’