১৩৯ জনকে নিয়োগ দেবে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। ১০ পদে মোট ১৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা: ইউডিএ- ০৮টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ড্রাফটসম্যান ক্লাস- ’সি’- ০৮টি

শিক্ষাগত যোগ্যতা : এস এস সি বা সমমান পাস।

বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম : অফিস সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪৩টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : স্টোর ম্যান- ২৩টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : এমটি ড্রাইভার- ১৯টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : ফটোকপি অপারেটর- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।

বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম : অফিস সহায়ক- ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম : নিরাপত্তা প্রহরী- ১৬টি।

শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা : অক্ষরজ্ঞান সম্পন্ন।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২০

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২০

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://mes.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।