জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে আকবর আলিরা

মূল সিরিজে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে বিসিবি একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তাতে বোলিংয়ে নেমেছে বিসিবি একাদশ।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে গা-গরমের ম্যাচটিতে স্বাগতিকদের কাছ থেকে প্রথমে ব্যাট করার সুযোগ চেয়ে নিয়েছে সফরকারীরা। মূলত, ব্যাটিং প্রস্তুতি সম্পন্নের জন্যই এমন আবদার সফরকারীদের। তা মেনে নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক আল-আমিন জুনিয়র।

বিসিবি একাদশে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের চার সদস্য। তারা হলেন- আকবর আলি, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন।

বিসিবি একাদশ: আল-আমিন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন ও রিশাদ হোসেন