জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ২৯ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।