থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অন্য একজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ কর্র্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ব্যাংককের ভিক্টরি মনুমেন্টের কাছে সেঞ্চুরি মুভি প্লাজায় ব্যক্তিগত বিরোধ থেকে গুলির এ ঘটনা ঘটেছে, বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়েছে। বন্দুকধারীর সন্ধানে পুলিশ ব্যাংককের বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় নাখম রাচসিমা শহরে এক উন্মত্ত সৈন্যের গুলিতে ২৯ নিহত হওয়ার ১০ দিন পার খোদ রাজধানীতে আরেকটি গুলির ঘটনা ঘটল। নাখম রাচসিমার ওই ঘটনায় দেশটির সেনাপ্রধান প্রকাশ্যে জাতির উদ্দেশে ক্ষমা চেয়েছিলেন। উন্মত্ত ওই সৈনিককে পরে গুলি করে হত্যা করা হয়। পুলিশ কর্মকর্তা কর্নেল ক্রিসানা পাত্তানাচারোয়েন বলেন, ‘একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।’ অন্য এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের পরিচয় জানেন তারা আর তাকে ধরতে অভিযান চলছে।