ঢাকা সিটি করপোরেশনের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও লালবাগ এলাকার ১৬টি ওয়ার্ডে আজ বুধবার থেকে শুরু হচ্ছে এক বছরের বেশি বয়সী শিশুর জন্য কলেরার টিকা খাওয়ানোর ক্যাম্পেইন। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ অধ্যাপক ডা. শাহলীনা ফেরদৌসী ও আইসিডিডিআর,বির ইমেরিটাস সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মজীবীদের সুবিধার্থে কিছু কেন্দ্র সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।