জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষার সংশোধিত সূচি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা শুরু হবে ২৯ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।