রাজধানীর শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকার একটি বাসায় রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনে ওয়ার্কশপের দুই কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. সজীব (২৪) ও হাফিজুল ইসলাম (২০)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ন ইউনিটে আসা দগ্ধরা জানান, তারা দুজন ঢাকা ম্যাচ এলাকার একটি ওয়ার্কশপের কর্মচারী। থাকেন ওই এলাকার মেজবাহ উদ্দিনের টিনশেড বাড়িতে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কানারগাঁও গ্রামের মো. রিপন মিয়ার ছেলে সজীব। আর খুলনার পাইকগাছা উপজেলার পাইটখেলপোতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাফিজুল।