চট্টগ্রাম সমিতি ঢাকা

নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সমিতি ঢাকা’র ২০২০-২১ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সমিতির সাবেক সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. দিদারুল আনোয়ার, সাবেক সচিব বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সমিতির সাবেক সভাপতি আবু আলম চৌধুরী ও রেজাউল হক চৌধুরী মুশতাক, সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ। এছাড়া সমিতির উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড, হাসপাতাল কমিটি ও নির্বাহী পরিষদের সাবেক ও নতুন নেতৃবৃন্দ, সমিতির বিপুলসংখ্যক জীবনসদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।