বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩টি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ১৩টি, সিনিয়র সায়েন্টিফিক এডিটর- ০১টি, সিনিয়র রিপ্রোগ্রাফিক অফিসার- ০১টি, সিনিয়র সহকারী পরিচালক- ০২টি, ইনফরমেশন অফিসার- ০১টি, গ্রাফিক্স ডিজাইনার- ০১টি, সাইট ইঞ্জিনিয়ার- ০১টি, রক্ষণাবেক্ষণ পরিদর্শক- ০১টি, ওয়ার্ড প্রসেসিং সহকারী- ০২টি, হিসাব রক্ষক- ০২টি, হেড ক্যাশিয়ার- ০১টি, প্রুফ রিডার- ০১টি, স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি।

আবেদন শুরুর সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২০

আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২০

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://barc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।