নাবালিকাকে গর্ভবতী করেছিল প্রেমিক, অভিযোগ সানা খানের

ভ্যালেন্টাইনস ডে’র ঠিক আগেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বলিউড তারকা সানা খানের। এরপর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানায়, সম্পর্কে থাকাকালীন একের পর এক শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রাক্তন প্রেমিক ড্যান্স কোরিওগ্রাফার মেলভিনের বিরুদ্ধে অভিযোগ আনেন সানার অভিযোগ।

এবার ইনস্টাগ্রাম স্টোরিতে মেলভিন সম্পর্কে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন ‘জয় হো’ ছবির অভিনেত্রী।

সানা লেখেন, ‘এক নাবালিকাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছিল ও। মেয়েদের কাছ থেকে পয়সা নিত। শুধু তাই নয়, নিজের ছাত্রীদের সঙ্গেও ফ্লার্ট করত সে।’

ইনস্টাগ্রামে লাইভ এসে কান্নায় ভেঙে পড়েন সানা।

মেলভিনের মা’ও নাকি সব জেনেশুনে চুপ ছিলেন, এমনটাও অভিযোগ তার।

বলিউড তারকা বলেন, ‘আমি যখন ওর মাকে সবটা জানাই, মেলভিনের মা আমাকে ডেকে বলে-বেটা অ্যায়সা তো হোতা হি হ্যায়।’

গত বছর ভ্যালেন্টাইনস ডে’তে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সানা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করতে থাকেন। কিন্তু এক বছরের মাথায় বিচ্ছেদ ঘটল তাদের।